1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন: মিনু - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন: মিনু

  • আপডেট করা হয়েছে শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো শুধুমাত্র বাংলাদেশের নেত্রী নন; তিনি বিশ্বনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। শনিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির ১নং ওয়ার্ড আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।

মিনু বলেন, “বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি সারাজীবন গণতন্ত্র রক্ষা ও সম্প্রসারণে আন্দোলন করে গেছেন। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছেন এবং ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়াকে নিয়ে নিন্দুকেরা নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এই মিথ্যাচার ও প্রপাগান্ডার প্রতি কান না দেওয়ার জন্য দেশবাসীর কাছে অনুরোধ করছি। সকলের দোয়া কামনা করছি তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য।”

মিনু জানান, আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি রাজশাহী সদর আসন থেকে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাই তিনি সকলের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
দোয়া মাহফিলে রাজশাহী মহানগর বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মাইনুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক টিংকু অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এ ছাড়াও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুজ্জামান মিলু, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী শহিদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ শত শত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST