1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিয়ে গোদাগাড়ী প্রশাসনের সাথে মতবিনিময় - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিয়ে গোদাগাড়ী প্রশাসনের সাথে মতবিনিময়

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন ২০২৫) বেলা ১১ টার দিকে উপজেলা মিলনায়তনে সিসিবিভিও’র আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানির সহায়তায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন এবং সঞ্চালনা করেন সিসিবিভিও’র শাখা কার্যালয় ইনচার্জ নিরাবুল ইসলাম। প্রকল্পের মূল দিকনির্দেশনা ও প্রাসঙ্গিক প্রবন্ধ উপস্থাপন করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার, উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুল মানিক এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফা ইয়াসমিন।

সভায় রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সুমিতা হাঁসদা, লুইস কিস্কু, সজনী হাঁসদা, রুবেল মুর্মু, রনজিত রাই, বাপ্পী মার্ডী এবং প্রিন্স মিঞ্জ তাদের অভিজ্ঞতা, সমস্যাবলী ও প্রস্তাবনা তুলে ধরেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন নাগরিক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা। তাঁদের মধ্যে বক্তব্য রাখেন ইএসডিও প্রতিনিধি মো. আতিকুর রহমান, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মো. আফতাব উদ্দীন, বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, মহিশালবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী এবং গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এম.বি.এম কামরুজ্জামান ও সম্পাদক মো. আব্দুল বাতেন।
মুক্ত আলোচনায় বক্তারা রক্ষাগোলা এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন ও শিক্ষার উন্নয়নের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি জনাব ফয়সাল আহমেদ বলেন, “আপনারা অবিচল থাকবেন, প্রশাসন আপনাদের পাশে রয়েছে। কেউ যদি আপনাদের ওপর জোর-জবরদস্তি বা নির্যাতন করে, তাহলে নির্দ্বিধায় তার নাম আমার কাছে জমা দিন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সভা শেষে সভাপতি সুধীর সরেন ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা জানানোর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST