1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
কৃষক লীগের সম্মেলন হবে বাগমারায়, সভাস্থল পরিদর্শনে নেতৃবৃন্দ - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

কৃষক লীগের সম্মেলন হবে বাগমারায়, সভাস্থল পরিদর্শনে নেতৃবৃন্দ

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, বাগমারা প্রতিনিধি 

রাজশাহী জেলা কৃষক লীগের সম্মেলন হবে বাগমারায়। আগামী ৪ ডিসেম্বর ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

বুধবার দুপুর ১২ টায় সভাস্থল পরিদর্শন করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়ায় বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের দিক নির্দেশনায় কাজ করছে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

দীর্ঘ ৭ বছর পর হতে যাচ্ছে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এদিকে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটি দ্বারা চলছে জেলা কৃষক লীগের দলীয় কার্যক্রম। সম্মেলন উপলক্ষে এরই শুরু হয়েছে তোরণ নির্মাণ।

এদিকে সম্মেলন স্থল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, সদস্য ও ভবানীগঞ্জ পৌর কাউন্সিলর হাচেন আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জল হোসেন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নাদিরুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, আকাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোনায়েম হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST