1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
কুষ্টিয়ায় সবজি ক্ষেতে কৃষকের মরদেহ উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

কুষ্টিয়ায় সবজি ক্ষেতে কৃষকের মরদেহ উদ্ধার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মফিজ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বিত্তিপাড়া এলাকার মংলাগাছা মাঠের সবজি (পুইশাক)ক্ষেত থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মফিজের বয়স ৫৫ বছর। তিনি কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। মফিজ পেশায় একজন কৃষক।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে বিত্তিপাড়া এলাকার মংলাগাছা মাঠে একটি সবজি (পুইশাক)ক্ষেতে নিহতের পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যায়নি।তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST