1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

  • আপডেট করা হয়েছে রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। তারা বর্তমানে সরকারি ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আহত প্রবাসীদের চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিমানবন্দরে হামলা সংঘটিত হয়।

এর আগে, একই দিনে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি-মার্কিন যৌথ হামলা চালানো হয়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে খবর আসে।

ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটি তেল আবিবসহ মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST