1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
কারবালার শহীদদের স্মরণে রাজশাহীতে শোক মিছিল - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

কারবালার শহীদদের স্মরণে রাজশাহীতে শোক মিছিল

  • আপডেট করা হয়েছে রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মহান কারবালা প্রান্তরে মহানবীর (সা.) প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (আ.) ও তাঁর সাথীদের আত্মত্যাগ স্মরণে রাজশাহীতে পালিত হয়েছে ১০ মহরম বিশ্ব শহীদ দিবস।

রবিবার (৬ জুলাই) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ উপলক্ষে শোক মিছিল, পদযাত্রা, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত সাহেব বাজার জিরো পয়েন্টে বিশ্ববাংলা ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে তাজিয়া মিছিল ও পথসভায় অংশ নেন প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মুসলমান। রেলগেট থেকে শুরু হয়ে মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্টে এসে পথসভা ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিশ্ববাংলা ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি ড. শাহ সৈয়দ হাসিব উল হাসান রাজা, সাবেক কাউন্সিলর অধ্যাপক আব্দুস সামাদ, আল-জামিয়াতুল আরাবিয়্যাহ রাজশাহীর সমন্বয়ক হাফেজ মো. নুরুজ্জামান, বিশ্ববাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাদেক আলী, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন ও অর্থ সম্পাদক মো. খয়বুর আলী।

বক্তারা আশুরার গুরুত্ব ও শিক্ষা তুলে ধরে বলেন, কারবালার শহীদদের আত্মত্যাগ অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবিচল থাকার শিক্ষা দেয়। পরে ৭২ শহীদের মাগফিরাত কামনা করে মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। শান্তিপূর্ণভাবে শেষ হয় শোক মিছিল।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST