1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
এসিল্যান্ড শুভ দেবনাথকে দুর্গাপুর প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজ কর্তৃক বিদায় সংবর্ধনা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

এসিল্যান্ড শুভ দেবনাথকে দুর্গাপুর প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজ কর্তৃক বিদায় সংবর্ধনা

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৪৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথের পদন্নোতি জনিত বিদায় উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ কর্তৃক বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।২৯ আগষ্ট সোমবার দুপুর ২ টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন স্থানীয় সাংবাদিকরা।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত বিদায়ী সংর্বধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, ইউএনও’র সহধর্মিণী জেসি রানা, ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা।

অনুষ্ঠানে সদ্য পদন্নোতি জনিত কারনে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথের হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারন সম্পাদক গোলাম রুসুল, সিনিয়র সহ-সভাপতি এস এম আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদ রান তুষার, সদস্য মোফাজ্জল হোসেন, মশিউর রহমান, শাহাবুদ্দিন, জুবায়ের তুহিন, শাহিন আলম ও রুবেল হক।

বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা ২০২০ সালের ২৩ জুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দুর্গাপুরে যোগদান করেছিলেন এবং যোগদানের পর থেকে এ সময় প্রায় ২ বছর সময় ধরে দায়িত্ব পালনকারী জনপ্রিয় এসিল্যান্ড যিনি সর্ব সময় সাধারণ মানুষকে ভূমি সেবা, ভোক্তা অধিকার নিশ্চিত, মাদক বিরোধী মোবাইল কোর্টসহ বিভিন্ন সরকারি কাজে দুরদর্শিতার স্বাক্ষর রেখেছেন তিনি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST