1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স 

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন এবং ছাত্রের সংখ্যা ১ লাখ ২১ হাজার ১৫৬।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

চলতি বছরের গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদরাসা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।

ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.৬১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৮২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৯.০২ শতাংশ এবং যশোরে পাসের হার ৯৫.৩ শতাংশ।

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ: SSC DHA 123456 2022 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2022 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। চলে ১ অক্টোবর পর্যন্ত। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী ছিল।

এ ছাড়া মাদরাসা বোর্ডের ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী ছিল।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST