
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সাবেক মেয়র ও দুইজন সাংবাদিকের বিরুদ্ধে সাংসদের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালত।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে মামলা থেকে অব্যহতির রায় দেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান।
রাজশাহী-৫ আসনের সাংসদ ডাক্তার মনসুর রহমানের দায়েরকৃত অভিযোগে আসামি করা হয় পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সাংবাদিক এইচ এম শাহনেওয়াজ (দৈনিক আজকের পত্রিকা) ও আরিফ সাদাত (দৈনিক নয়াদিগন্ত)।
আইনজীবী ওসমান আলী বলেন, ৭টি স্বাক্ষী ও যুক্তিতর্ক শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমানিত হয়নি। যার কারণে তাদের এই মামলা থেকে অব্যহতি প্রদান করেছেন। এ মামলায় রাস্ট্র পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড. ইসমত আরা।
উল্লেখ্য, পুঠিয়া পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনিত প্রাথী রবিউল ইসলাম বরি’র পরাজয় বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক এইচ এম শাহনেওয়াজ ও আরিফ সাদাত।
এতে ক্ষিপ্ত হয়ে সাংসদ ডাক্তার মনসুর রহমান আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক মেয়র ও দুইজন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অভিযোগ দায়ের করেন।