1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ঈদ উপলক্ষে দুর্গাপুরে দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

ঈদ উপলক্ষে দুর্গাপুরে দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রাজশাহীর দুর্গাপুরে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের অসচ্ছল পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নাহিদ ইসলাম জানান, চলতি বছর জয়নগর ইউনিয়নের ৮৩৪টি দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
জনপ্রতিনিধিরা জানান, ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই সরকারের এ সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রুপালি খাতুন, মহিলা ইউপি সদস্য ববিতা বেগম, রিফা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST