1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ইসরায়েলি সেনাদের গুলিতেই সাংবাদিক শিরিন নিহত হন : জাতিসংঘ - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

ইসরায়েলি সেনাদের গুলিতেই সাংবাদিক শিরিন নিহত হন : জাতিসংঘ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৮৯ বার পড়া হয়েছে

  আন্তর্জাতিক ডেস্ক,ইসরায়েলি সেনাদের গুলিতেই আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (২৪ জুন) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি এ কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিক শিরিনকে হত্যা এবং তার সহকর্মী আলী সামৌদিকে আহত করা গুলি ইসরায়েলি সেনাদের কাছ থেকে এসেছে। সশস্ত্র ফিলিস্তিনিরাদের গুলিতে তার মৃত্যু হয়নি।

উল্লেখ্য, গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছিলেন শিরিন আবু আকলেহ। ওই সময় একটি গুলি সরাসরি তার মাথায় লাগে। এ সময় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকেরা জানান, ইসরায়েলের এক সেনা শিরিনের মাথায় গুলি করলে তার মৃত্যু হয়। তবে ইসরাইলের সেনারা তখন বলেছিল, জেনিন অভিযানের সময়ে সশস্ত্র ফিলিস্তিনিরা নির্বিচারে গুলি চালাচ্ছিল, তাদের গুলিতেই হয়তো শিরিনের মৃত্যু হয়। সূত্র : আলজাজিরা

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST