1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আ.লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে গণসংযোগে ব্যাস্ত সাংসদ ডা. মনসুর - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

আ.লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে গণসংযোগে ব্যাস্ত সাংসদ ডা. মনসুর

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : আওয়ামী লীগ সরকারের বিগত টানা তিন মেয়াদের শাসনামলে বাস্তবায়িত উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নির্বাচনী এলাকার সাধারন মানুষের সাথে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

বুধবার (১৩ জুলাই) দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পুরান তাহেরপুর ও গোপালপুর এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে নানা বয়সী মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন এবং এলাকার যুবকদের সাথে কেরাম খেলায় মেতে উঠেন সাংসদ ডা. মনসুর রহমান।

সন্ধ্যায় গোপালপুর বাজারে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ ডা. মনসুর রহমান। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের গত তিন মেয়াদের শাসনামলে বাস্তবায়িত উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নৌকায় ভোট প্রার্থণা করেন।

এর আগে গত মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত দেলুয়াবাড়ি ইউনিয়নের তরিপতপুর, আমগ্রাম, কিশোরপুর ও পৌর এলাকার শ্রীপুর এলাকায় গণসংযোগ করেন সাংসদ ডা. মনসুর রহমান।

এ সময় সাংসদ ডা. মনসুর রহমানের সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ (বাচ্চু), উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, কিশমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST