1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আলোকায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক মেয়র - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

আলোকায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক মেয়র

  • আপডেট করা হয়েছে সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬০ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড় থেকে কুমারপাড়া হয়ে বড়কুঠি পর্যন্ত নদীরধার এলাকায় আলোকায়নের উদ্বোধন করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় ফুদকি পাড়া এলাকায় সুইচ চেপে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই আলোকায়নের উদ্বোধন করেন আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

পদ্মাপাড়ে ঘুরতে আসা বিনোদনপ্রেমী মানুষের নির্বিঘ্নে চলাচল ও নিরাপত্তায় এই সড়কবাতি গুলো সংযোজন করা হয়েছে। আলুপট্টি মোড় থেকে কুমারপাড়া হয়ে বড়কুঠি পর্যন্ত নদীরধার এলাকা ৪২টি পোলে ৪২টি এলইডি বাল্ব লাগানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী ইনজামুল হক, উপ-সহকারী পূজন দাস, আব্দুল্লাহ আল মামুন, তানভীর হাসান সজিব ও কামাল পারভেজ সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST