1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আ’লীগের নাম নিয়ে যারা অন্য প্রতীকে ভোট চাচ্ছেন, তারা প্রতারক: ডাবলু - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আ’লীগের নাম নিয়ে যারা অন্য প্রতীকে ভোট চাচ্ছেন, তারা প্রতারক: ডাবলু

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ছয় ছয়টি দল পরিবর্তন করে এখন আওয়ামী লীগের নাম করে মানুষের কাছে ভোট চাচ্ছেন। আবার মাইকে বাজাচ্ছেন- শেখ হাসিনার সালাম নিন “অন্য একটি” প্রতীকে ভোট দিন। আমরা বলতে চাই যিনি এমনটি করছেন, তিনি সরাসরি শেখ হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে প্রতারণা করছেন। সেই মানুষটি ভবিষ্যতে আওয়ামী লীগের ইতিহাসে একজন নিকৃষ্ট হয়ে থাকবেন। যারা নৌকার বাইরে গেছেন, তারা অচিরেই হয়তো কেন্দ্র থেকে সেটির ফল পেয়ে যাবেন।

মঙ্গলবার বিকালে নগরীর বিনোদনপুর বাজারে নৌকার পক্ষে আয়োজিত পথসভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় রাজশাহী-২ আসনে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নৌকার জয় সুনিশ্চিত উল্লেখ করে ডাবলু বলেন, আমরা যারা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী, যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, তারা কখনোই শেখ হাসিনার বাইরে, বঙ্গবন্ধুর বাইরে, নৌকার বাইরে যেতে পারি না। আজকে শহরজুড়ে হাজারো মানুষের যে সমর্থন দেখছি, দৃঢ়ভাবে বিশ্বাস করি- আগামী ৭ তারিখে নৌকার জয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ।

নগর আ’লীগের দুই বারের এই সাধারণ সম্পাদক আরও বলেন, এই মতিহার চত্বরে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আমাদের অনেক নেতাকর্মীর হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি তাদের এতোই আক্রোশ, তারা আমাদের নেতাকর্মীদের শুধু হত্যাই করেনি, হত্যার পর তাদের দেহ ম্যানহলে ঢুকিয়ে রেখেছিল। ২০০৮ সালে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার পর আমরা সেই ভয়াবহ সন্ত্রাস থেকে মুক্তি পেয়েছি।

ডাবলু সরকার বলেন, ২০০৮ সালে এ অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা ফজলে হোসেন বাদশার প্রতি আস্থা রেখেছিলেন। আপনারা সেদিন ফজলে হোসেন বাদশাকে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে সম্মানিত করেছিলেন। ফজলে হোসেন বাদশা এমপি হওয়ার পরে নেত্রীর দেয়া দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এটিই সত্য। তিনি কখনোই ঠিকাদারী কাজের বিনিময়ে পার্সেন্টেস খাননি। ১৫ বছর এমপি আছেন, কখনোই ক্ষমতার অপব্যবহার করেননি। তার দ্বারা মানুষ কখনো নির্যাতিত হয়নি। তিনি যখনই সংসদে দাঁড়িয়েছেন; এই রাজশাহীর দুঃখি মানুষের কথাই বলেছেন। রাজশাহীর উন্নয়নে তার অবদান আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। ছাত্রজীবন থেকে মানুষটি রাজশাহীর জন্য যা করেছেন; তা আমরা ভুলে যায়নি, রাজশাহীর মানুষও ভুলেনি। সে কারণেই আজ ২০২৪ সালে এসেও মাননীয় প্রধানমন্ত্রী নৌকার বিশ্বস্ত কাণ্ডারি হিসেবে ফজলে হোসেন বাদশার ওপরেই রেখেছেন। আবারও তাকেই নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমরা আজকে যারা ফজলে হোসেন বাদশার পাশে দাঁড়িয়ে আছি, তারা মনপ্রাণে বিশ্বাস করি- জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও নৌকার বাইরে আমরা যেতে পারি না। যারা নৌকার বাইরে গেছেন তারা অচিরেই হয়তো কেন্দ্র থেকে সেটির ফল পেয়ে যাবেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST