1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতি হত্যা মোবাইল ফোনের সূত্র ধরে চার খুনিকে গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতি হত্যা মোবাইল ফোনের সূত্র ধরে চার খুনিকে গ্রেফতার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সংবাদদাতা:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যা মামলায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা ঐ দম্পতির বাড়িতে ঢুকে টাকা ও মোবাইল ফোন লুট করতে গিয়ে বাধা পেয়ে স্বামী-স্ত্রীকে হত্যা করেন। পরে টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। ঘটনার পাঁচ দিনের মধ্যে পুলিশ চারজনকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বালু কেনার কথা বলে গ্রেফতারকৃত চারজন গৃহকর্তা নজিরউদ্দিনের বাড়িতে প্রবেশ করেন। ভেতরে ঢুকে তারা ডাকাতির চেষ্টা করলে গৃহকর্তা নজিরউদ্দিন ও তার স্ত্রী ফরিদা খাতুন বাধা দেন। এ সময় তারা তাদের শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেন। হত্যার পর তারা বাড়িতে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। নিয়ে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন বজলুর রহমানের ছেলে শাহাবুল হক, পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন, মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলী ও তাজউদ্দীনের ছেলে শাকিল হোসেন। সবাই আলমডাঙ্গা উপজেলার আসানগর গ্রামের বাসিন্দা।

পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৩ হাজার টাকা ও লুট করে নেওয়া একটি নকিয়া মোবাইল ফোন উদ্ধার করেছে।

গত ২৩ সেপ্টেম্বর রাতে আলমডাঙ্গা পুরাতন বাজারপাড়া এলাকার ব্যবসায়ী নজিরউদ্দিন ও তার স্ত্রী ফরিদা খাতুনকে হত্যা করে দুর্বৃত্তরা। ঐ রাতে বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই ছিলেন। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ২৫ সেপ্টেম্বর নিহতদের মেয়ে ডালিয়ারা পারভীন শিলা অজ্ঞাতপরিচয় আসামিদের নামে থানায় হত্যা মামলা করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST