1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আরএমপি ৭ থানার ওসি রদবদল - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

আরএমপি ৭ থানার ওসি রদবদল

  • আপডেট করা হয়েছে সোমবার, ১ মে, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৭ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল হয়েছে।

আরএমপি কমিশনার আনিসুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) এক অফিস আদেশে এ রদবদল এনেছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল ) দুপুরে আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুটিন কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে আরএমপির ৭ থানায় ওসি দের রদবদল আনা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। এতে কাজের গতি বাড়ে বলে মনে করা হয়।

এদিকে, ৭ থানার রদবদল কৃত অফিসার ইনচার্জরা হলেন, আরএমপির চন্দ্রিমা থানার ওসি এস এম মাসুদ পারভেজকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে, পবা থানার ওসি রফিকুল ইসলামকে চন্দ্রিমা থানায়, কাশিয়াডাঙ্গা থানার ওসি. মশিউর রহমানকে দামকুড়া থানায়, বেলপুকুর থানার ওসি রুহুল আমিনকে মতিহার থানায়, দামকুড়া থানার ওসি মনিরুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানায় ও শাহ মখদুম থানার ওসি মোবারক পারভেজকে পবা থানায় বদলি করা হয়েছে।

এছাড়া, মতিহার থানা থেকে ওসি হাফিজুর রহমান হাফিজকে সরিয়ে সিআইডি তে ও রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমানকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

আরএমপি সদর দপ্তর থেকে জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানান আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST