1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আরএমপি কালচারাল ক্লাবের উদ্বোধন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আরএমপি কালচারাল ক্লাবের উদ্বোধন

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক আনন্দঘন আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আরএমপি কালচারাল ক্লাব।
আজ ১৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আরএমপি কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। তিনি ক্লাবের ফলক উন্মোচন করে এর শুভ সূচনা ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই ক্লাবে পুলিশ সদস্যরা মননশীল ও সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবেন। এর মাধ্যমে তাদের মধ্যে মানসিক প্রশান্তি সৃষ্টি হবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। আরএমপি কালচারাল ক্লাব এই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আরএমপির সকল পর্যায়ের পুলিশ সদস্যরা এই ক্লাবের অংশীদার হবেন। তিনি আরও বলেন, যাদের দক্ষতা ও সৃজনশীলতা আছে, তারা এই ক্লাবের মাধ্যমে তা প্রকাশের সুযোগ পাবেন। উদ্বোধনীর পর আরএমপি কালচারাল ক্লাবের সদস্যরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জনাব নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপ-পুলিশ কমিশনার (ফোর্স)সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST