1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আরএমপির ১২ থানায় নতুন ওসি পদায়ন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আরএমপির ১২ থানায় নতুন ওসি পদায়ন

  • আপডেট করা হয়েছে রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মোঃ জিললুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এই বদলি কার্যকর করা হয়েছে। বদলির মাধ্যমে নতুন ওসিরা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন।

অফিস আদেশ অনুযায়ী, লটারির মাধ্যমে নির্বাচিত ওসিরা নতুন-নতুন থানায় দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পদায়নপ্রাপ্ত ওসিরা হলেন-
বোয়ালিয়া মডেল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ → মতিহার থানার ওসি
দামকুড়া থানার ওসি মোঃ রবিউল ইসলাম → বোয়ালিয়া মডেল থানার ওসি
চন্দ্রিমা থানার ওসি মোঃ আরজুন → বেলপুকুর থানার ওসি
মতিহার থানার ওসি মোঃ আব্দুল মালেক → রাজপাড়া থানার ওসি
কাটাখালী থানার ওসি মোঃ আব্দুল মতিন → পবা থানার ওসি
বেলপুকুর থানার ওসি মোঃ সুমন কাদেরী → কাটাখালী থানার ওসি
শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারী → এয়ারপোর্ট থানার ওসি
এয়ারপোর্ট থানার ওসি মোঃ ফারুক হোসেন → শাহমখদুম থানার ওসি

পবা থানার ওসি মোঃ ফরহাদ আলী → কাশিয়াডাঙ্গা থানার ওসি
কাশিয়াডাঙ্গা থানার ওসি মোঃ আজিজুল বারী ইবনে জলিল → দামকুড়া থানার ওসি
কর্ণহার থানার ওসি মোঃ মনিরুল ইসলাম → চন্দ্রিমা থানার ওসি
রাজপাড়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান → কর্ণহার থানার ওসি
রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই পদায়ন নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।
আরএমপির মিডিয়া মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান পিপিএম বলেন, “নতুন ওসিরা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন এবং নির্বাচনের সময় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST