1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আরএমপি’র সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন আইজিপি - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

আরএমপি’র সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন আইজিপি

  • আপডেট করা হয়েছে সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে “বঙ্গবন্ধুর কর্নার” এর উদ্বোধন করা হয়েছে। ১ জুলাই (সোমবার) সন্ধ্যায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্র সন্নিবেশিত “বঙ্গবন্ধুর কর্নার” এর উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। এসময় সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।উদ্বোধনের সময় আইজিপি বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নির্মিত “বঙ্গবন্ধুর কর্নার” এর মাধ্যমে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে পারবেন। বন্ধবন্ধুর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্য সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এ মহতী উদ্যোগের প্রশংসা ও সাধুবাদ জানান।পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অনুপ্রেরণাকে ছড়িয়ে দিতে আরএমপি সদর দপ্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্রসহ ছবি সন্নিবেশিত করা হয়েছে। এখান থেকে পুলিশ সদস্যরা বঙ্গবন্ধু জীবন দর্শন সম্পর্কে জানতে পারবে ও আরও জানতে উদ্বুদ্ধ হবে।উদ্বোধন শেষে আইজিপি আরএমপিসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST