1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা

  • আপডেট করা হয়েছে বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে আজ সকাল ১০টা ৩০ মিনিটে জুলাই ২০২৫-এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ কমিশনার কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

জুলাই মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে আগস্টে নেওয়া পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন করা হয় এবং আগামী দিনের জন্য বাস্তবভিত্তিক ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়।
সভায় মে থেকে জুলাই ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এসআই (নি.) মো. ছাদেকুর রহমান ও এএসআই (নি.) মো. আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া টিএসআই মো. আজাদুল ইসলাম, সার্জেন্ট সোহেল হাসান শান্তসহ মোট ১০ জন পুলিশ কর্মকর্তাকে তাদের অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতে অর্থ পুরস্কারে ভূষিত করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST