1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আরএমপির মাদকবিরোধী অভিযানে মদকসহ গ্রেপ্তার ৪ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আরএমপির মাদকবিরোধী অভিযানে মদকসহ গ্রেপ্তার ৪

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে ৩শ পিস ইয়াবা, ১৪৪ বোতল অ্যালকোহল ও ৭৬ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে কাটাখালী, পবা ও রাজপাড়া থানা পুলিশ।

গত ১৭ আগস্ট রাতে কাটাখালী থানার ওসি আব্দুল মতিনের তত্ত্বাবধানে এসআই নাদিম উদ্দীনের নেতৃত্বে পুলিশি টিম কাটাখালী বটতলা মোড়ে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী নাজিম মামুন ওরফে আরহাম (২৮) এবং নিশান গাইন (৩১)-কে আটক করে। তল্লাশিতে তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার হয়।

নাজিম গাজীপুর জেলার কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার শাহজাহানের ছেলে এবং নিশান চাঁদপুর জেলার সদর থানার রালদিয়া গ্রামের মিজান গাইনের ছেলে।

একই দিনে সন্ধ্যা সোয়া ৭টায় এসআই এস এম আসিব নাসিবের নেতৃত্বে পবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম পুঠিয়াপাড়ার একটি হোমিওপ্যাথিক দোকানে অভিযান চালায়। এসময় মো. আ. মান্নান (৩৭)-কে গ্রেপ্তার করে ১৪৪ বোতল অ্যালকোহল জব্দ করা হয়। মান্নান মূলত মোহনপুর উপজেলার খয়রা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে পবা থানার বাগধানী এলাকায় বসবাস করছিলেন।

রাজপাড়া থানার এসআই আবু শাহাদতের নেতৃত্বে এবং সেনাবাহিনীর সহযোগিতায় আইডি বাগানপাড়ায় যৌথ অভিযান চালিয়ে মোসা. বুলবুলি (৫৪)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭৬ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির ৭ লাখ ২৯ হাজার ৯৯২ টাকা জব্দ করা হয়। তিনি ওই এলাকার মৃত আ. মজিদের মেয়ে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরদিন তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST