1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আরএমপি'র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আরএমপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৪৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক। এসময় আরএমপি পুলিশ কমিশনার কাশিয়াডাঙ্গা ও দামকুড়া থানা এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন। এবার জাতীয় বৃক্ষরোপণ অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃক্ষমেলা প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর সাথে সামঞ্জস্য রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তৃতীয় দিনে মতো ১৬ আগস্ট সকালে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের কাশিয়াডাঙ্গা থানার মোল্লপাড়ায় আরএমপি’র প্রস্তাবিত নতুন পুলিশ লাইন্‌সে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার মো: আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরএমপি’র প্রস্তাবিত নতুন পুলিশ লাইন্‌সে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার দামকুড়া থানার দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় ও তার আশপাশ এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।

এসময় পুলিশ কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিবাহ, মাদক ও জঙ্গীবাদ হতে দূরে থাকতে হবে। ভালোভাবে পড়াশুনা করে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের তৈরি করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। সেই সাথে রাজশাহী মহানগরীকে সবুজে শোভিত করতে এবং বাংলাদেশের পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের উপর গুরুত্বারোপ করেন। তিনি নগরীর কোন পতিত জমি ফেলে না রেখে গাছে চারা রোপণ করতে ও যত্ন নিতে সকলকে আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষণ বানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম, কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: সাখাওয়াত হোসেন পিপিএম, সহকারি পুলিশ কমিশনার মো: আরিফুল ইসলাম, কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ ও দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পর্যায়ক্রমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সকল থানা ফাঁড়ি এলাকায় আরএমপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ পালিত হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST