1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আরএমপির অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৩ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আরএমপির অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৩

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক রাজশাহী মহানগরীর পবা ও বেলপুকুর থানা পুলিশের পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজা ও ৫৭০ পিস ইয়াবাসহ ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পবা ও বেলপুকুর থানা পুলিশ।

আরএমপির পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: সুলতান আহমেদ (৪৪) রাজশাহী মহানগরীর পবা থানার মধুসুদনপুর এলাকার মৃত কাদের মন্ডলের ছেলে এবং বেলপুকুর থানা কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: মেহেদী হাসান (৩২) ও মো: বাবলু হোসেন (৩৫)। মেহেদী রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা এলাকার মো: আনছার আলীর ছেলে ও বাবলু একই এলাকার মো: আবুল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৮ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ৮ টায় আরএমপির শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদ এর সার্বিক তত্ত্বাবধানে পবা থানার এসআই মো: রাজিবুল করিম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার  মধুসুদনপুর মধ্যপাড়ার এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের বর্ণিত টিম রাত ৯ টায় পবা থানার মধুসুদনপুর মধ্যপাড়ার উল্লিখিত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি সুলতানকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অপরদিকে বেলপুকুর থানার এসআই জাহিদ হাসান ও তার টিম গতকাল ২৮ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে আসামি মেহেদী হাসান ও বাবলুকে ৫৭০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা ও বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST