1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আরএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের ১৫তম ব্যাচের শুভ উদ্বোধন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আরএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের ১৫তম ব্যাচের শুভ উদ্বোধন

  • আপডেট করা হয়েছে শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আজ ৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯.৩০ টায় আরএমপি পুলিশ ট্রেনিং স্কুলের আয়োজনে পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের ১৫তম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ কমিশনার মহোদয় নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্নেহভরে বরণ করে নেন এবং তাদের স্বপ্নের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।
পুলিশ কমিশনার মহোদয় দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন—
“তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তোমাদের হাতে-কলমে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। এই মহান পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে হবে সর্বদা। পুলিশ একটি ডিসিপ্লিন বাহিনী। তাই প্রতিটি পুলিশ সদস্যকে ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালন করতে হবে’’।
উক্ত উদ্বোধনী কোর্সে জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST