1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আরএমপিতে একযোগে ৭ কর্মকর্তার বদলি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আরএমপিতে একযোগে ৭ কর্মকর্তার বদলি

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গুরুত্বপূর্ণ তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।

বদলির আদেশে জানা গেছে, নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ ও রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি সদর দপ্তরের ওআর শাখায় সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বদলি করে বোয়ালিয়া থানার নতুন ওসি করা হয়েছে। রাজপাড়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পদায়নের অপেক্ষায় থাকা পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে।
এছাড়া চন্দ্রিমা থানার ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদ।

একই আদেশে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে বদলি করে এয়ারপোর্ট থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পাঠানো হয়েছে। আর পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার নতুন পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান গণমাধ্যমকে বলেন, “এটা পুলিশের নিয়মিত বদলি। ইউনিট প্রধান হিসেবে কমিশনার প্রয়োজন অনুযায়ী যাকে যেখানে উপযুক্ত মনে করেন, সেখানে দায়িত্ব দেন। ইউনিটকে গতিশীলভাবে পরিচালনার জন্যই এই বদলি।”
রাজশাহীর তিনটি প্রধান থানা বোয়ালিয়া, রাজপাড়া ও চন্দ্রিমা শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওসিদের এ বদলি পরবর্তীতে থানাগুলোর প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST