1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আরইউজের সভাপতি সহ চার সাংবাদিকের উপরে হামলার ঘটনায় দুর্গাপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

আরইউজের সভাপতি সহ চার সাংবাদিকের উপরে হামলার ঘটনায় দুর্গাপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা

  • আপডেট করা হয়েছে সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৬২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি সহ চার সাংবাদিকের উপরে হামলার ঘটনায় রোববার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালিয়া থানার ওসির সামনেই এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটলেও পুলিশের উদাসীন ভূমিকায় প্রশ্ন উঠেছে সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিদের মাঝে।

দুর্গাপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম রসুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুর্গাপুর সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, প্রেসক্লাবের সহ সভাপতি এসএম আমিনুল ইসলাম, সাংবাদিক সমাজের সহ সভাপতি এসএম শাহাজামাল প্রামানিক, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক জুবায়ের তুহিন, সদস্য মশিউর রহমান, এম শাহাবুদ্দিন মোল্লা সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় পুলিশের উপস্থিতিতে মূল ধারার সাংবাদিক নেতাদের উপর হামলার ঘটনায় বোয়লিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মনের অপসারণ ও অবিলম্বে হামলাকারিদের গ্রেফতারের দাবী জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST