1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, “আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আশা করছি, আগামী সপ্তাহে আপনাদের হাতে নির্বাচনের রোডম্যাপ তুলে দিতে পারব।” রোডম্যাপে অংশীজনদের সঙ্গে সংলাপ, আইন ও বিধি সংশোধনসহ নির্বাচনী প্রক্রিয়ার যাবতীয় তথ্য থাকবে বলেও জানান তিনি। তবে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে আরও আলোচনা বাকি আছে বলে উল্লেখ করেন ইসি সচিব।
এদিকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমিশন এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে, যা যাচাই-বাছাই চলছে।
এর আগে গত ৬ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। ৭ আগস্ট মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব।
ইসি সূত্র জানিয়েছে, আসন্ন সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকবে। ভোটারদের বিভ্রান্ত করতে ডিপফেইক, মিথ্যা বা মানহানিকর কনটেন্ট, বিকৃত ছবি-ভিডিও বা বানোয়াট খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধ করা হবে। এসব কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা বা ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে।
খসড়া আচরণবিধিতে আরও বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা বা ভোটগ্রহণের দিনে ড্রোন, কোয়াডকপ্টারসহ এ ধরনের যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকবে। রাজনৈতিক দল, সংগঠন ও বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে এই খসড়া বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST