1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আগামীকাল সকালে পৌঁছবে ব্যালট, আজ গেছে ৬৯টি কেন্দ্রে ভোট গ্রহনের সরাঞ্জম - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

আগামীকাল সকালে পৌঁছবে ব্যালট, আজ গেছে ৬৯টি কেন্দ্রে ভোট গ্রহনের সরাঞ্জম

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃআগামীকাল বুধবার (৫ জুন) বাঘা উপজেলা পরিষদ নির্বাচন। শান্তিপুর্ন, ভোট গ্রহনে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। জেলা প্রশাসক,পুলিশ সুপার ও নির্বাচন অফিসার বলেছেন,ভোট কেন্দ্রে ও ভোটারদের নিরাপত্তার স্বার্থে সকল ধরনের ব্যবস্থা নিয়েছেন। তাই শঙ্কার কোন কারন নেই। ভোট গ্রহণের দিন বিশৃঙ্খলা করলে, কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আইন লঙ্ঘনের কোন অভিযোগ পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে। এতে করে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পরিবেশ বজায় থাকবে বলে মন্তব্য করছেন ভোটাররা। আজ মঙ্গলবার (৪ জুন) কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে ভোট গ্রহনের সরাঞ্জম বুঝিয়ে দেওয়া হয়েছে। এসব সরঞ্জাম গেছে অবৈধ যানবাহনে। তবে যানবাহন সংকটের কারণে এসব যানবাহন ব্যবহার করতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তারা জানান,কাল বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে। সকালেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছনো হবে।

সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম জানান, ৬৯ জন প্রিজাইডিং অফিসার, ৪৩০ জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৮৬০ জন পোলিং অফিসার ভোট গ্রহন করবেন। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনছার মিলে ১ হাজার ১২২ জন, ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী রয়েছে। ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত বাঘা উপজেলায় মোট ভোটার সংখ্যা-১,৬৫,৬৬৩। পুরুষ-৮৩,০০৭, মহিলা-৮২,৬৫৬।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST