1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
অভিযানের পরও রাজশাহীতে কমছে না চালের দাম - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

অভিযানের পরও রাজশাহীতে কমছে না চালের দাম

  • আপডেট করা হয়েছে রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মজুতবিরোধী অভিযান জোরদারের পরও রাজশাহী অঞ্চলে কমছে না চালের দাম। গত দুই সপ্তাহে মোকাম ও বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৪ থেকে ১০ টাকা। প্রতি বস্তায় দাম বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন, বোরো মৌসুমে ধানের দাম বাড়ায় চালকল মালিকদের উৎপাদন খরচও বেড়েছে। পাশাপাশি বড় ব্যবসায়ী ও কোম্পানিগুলোর মজুতদারি এবং বাজার নিয়ন্ত্রণ চালের দাম বৃদ্ধির অন্যতম কারণ। অভিযানের পর অবশ্য কিছুটা দাম কমলেও সরবরাহ কমে গেছে।

খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, রাজশাহী ও এর আশপাশের জেলাগুলোতে গত ১০ দিনে ২২টি চালকল ও মোকামে অভিযান চালিয়েছে প্রশাসন। রাজশাহীর নাবিল গ্রুপ, কামাল অটো রাইস মিলস, হাসেম অটো মিলস ও নওগাঁর কয়েকটি মিলসহ পাবনা ও বগুড়ায়ও অভিযান হয়েছে। অভিযানের ভয়ে অনেক পাইকারি আড়তদার আড়ত বন্ধ রেখেছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি রাজশাহীতে এক সভায় খাদ্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ও মজুতবিরোধী অভিযান জোরদারে নির্দেশনা দেন। বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, বাজারের নিয়ন্ত্রণ বড় বড় কোম্পানির হাতে থাকায় প্রশাসনকে বেগ পেতে হচ্ছে।
রাজশাহী খাদ্য বিভাগের সহকারী উপ-পরিচালক ওমর ফারুক জানান, সরকারি গুদামে ধান-চাল সংগ্রহ ও বৃষ্টিজনিত কারণে মিলগুলোতে উৎপাদন কমছে, যার প্রভাব পড়েছে বাজারে।

শনিবার রাজশাহীর সাহেববাজারে খুচরা বাজারে দেখা যায়, মিনিকেট চাল কেজি প্রতি ৮৪ টাকা, নাজিরশাইল ৮০ টাকা, এবং আটাশ চাল ৬২ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহ আগের তুলনায় কেজিতে ৮-১০ টাকা বেশি।
এক খুচরা ব্যবসায়ী বলেন, আড়তে সরবরাহ কম ও দাম বেশি হওয়ায় খুচরায় দাম বেড়েছে। ভোক্তারা অভিযোগ করছেন, দাম বাড়ায় তাদের উপর চাপ বেড়েছে। তবে চালকল মালিক সমিতির সভাপতি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মজুতবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আশা করা হচ্ছে শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST