1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
অনিশ্চিত ম্যাংগো স্পেশাল ট্রেন - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

অনিশ্চিত ম্যাংগো স্পেশাল ট্রেন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন।

নিজস্ব প্রতিবেদক: মধু মাস জ্যৈষ্ঠের শুরুতেই রাজশাহী ও আশপাশের বাজার মৌসুমী ফল আম ও লিচুতে সরস হয়ে উঠেছে। এসব আম-লিচু ঢাকায় পাঠাতে গত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকামুখী ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চলছিল। তবে এবছর ওই ট্রেন চালু হবে কিনা তা এখনও অনিশ্চিত।

পশ্চিম রেলের কর্মকর্তারা জানিয়েছেন, কৃষক ও ব্যবসায়ীদের আগ্রহের অভাব এবং গত কয়েক বছরে এর মাধ্যমে যেসব আর্থিক লোকসান হয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে এখনো ট্রেন চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

পশ্চিম রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস বলেন, “ম্যাংগো স্পেশাল ট্রেন নিয়ে আগের বছরগুলোর অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি। কৃষকরা তেমন আগ্রহ দেখাননি। তাই এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। মাঠ পর্যায়ে সমীক্ষা চলছে। কৃষক ও ব্যবসায়ীদের আগ্রহ থাকলে ট্রেন চালু হতে পারে।”

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০২০ সালে প্রথমবার চালু হওয়া এই ট্রেনের মাধ্যমে ২০২৩ সাল পর্যন্ত চার বছরে মোট ৩৯ লাখ ৯৫ হাজার ৭৯৮ কেজি আম পরিবহন করা হয়েছে। এর মাধ্যমে রেল কর্তৃপক্ষ ভাড়া বাবদ আয় করেছে প্রায় ৪৬ লাখ ২৯ হাজার টাকা। তবে পরিচালন খরচ এর চেয়ে বেশি হওয়ায় রেলওয়ের আর্থিক লোকসান হয়েছে।

গত বছর রাজশাহী থেকে ঢাকায় আম পরিবহনের ট্রেন ভাড়া ছিল প্রতি কেজি ১ টাকা ৪৩ পয়সা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ টাকা ৪৭ পয়সা। এত কম খরচেও বাগান থেকে স্টেশন এবং স্টেশন থেকে বাজার পর্যন্ত পরিবহণ ও সময়ের অসুবিধার কারণে অনেক চাষি ও ব্যবসায়ী ট্রেন ব্যবহারে আগ্রহ হারিয়েছেন।

রাজশাহীর আম ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, “আম পাড়া শুরু হয়েছে। আমরা এখন কুরিয়ার কিংবা ট্রাক-কাভার্ড ভ্যানে আম পাঠাচ্ছি। ট্রেনের সুবিধা আগেও পেয়েছি, তবে অনেকেই এটাকে ঝামেলার কারণ মনে করেন। অবশ্য কিছু ব্যবসায়ী এখনো ট্রেন ব্যবহার করেন।”

রাজশাহী কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন। পরিপক্ক আম বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, গত ১৫ মে থেকে গুটি জাতের আম বাজারজাত শুরু হয়েছে। এরপর ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে লখনা ও রাণীপছন্দ, ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত, ১০ জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা এবং ১৫ জুলাই থেকে গৌড়মতি আম বাজারে আসবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা জানান, “এবার আমের উৎপাদন গতবারের তুলনায় বেশি। এখন পর্যন্ত দামও ভালো রয়েছে। আমরা আশা করি, চাষিরা লাভবান হবেন।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST