1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পান চাষী পেল পৌনে দুই কোটি টাকার অনুদান  - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পান চাষী পেল পৌনে দুই কোটি টাকার অনুদান 

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ১ কোটি ৬৪ লক্ষ টাকার অনুদান পেলেন আগুনে ক্ষতিগ্রস্ত কুষ্টিয়ার ভেড়ামারার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮৬৬ জন পান চাষী।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া বিজেএম কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত চাষীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতি থেকে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ২ আসনের সংসদ কামারুল আরেফিন। ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন পান চাষীকে ৪০ হাজার টাকা, ১১০ জন কে ৩০ হাজার টাকা, ৫২৪ জনকে ২০ হাজার টাকা ও ২১৯ জন চাষির হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

চলতি বছরের ২০ এপ্রিল ভেড়ামারা উপজেলার রায়টা, কুচিয়ামোড়া, ফয়জুল্লাপুর, আড়কান্দি ও মাধবপুর এলাকার বিপুল পরিমাণ পান বরজ আগুনে ভস্মিভূত হয়। এতে নিঃস্ব হয়ে যায় হাজারো পান চাষী। অনুদানের এ চেক পেয়ে আনন্দ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পান চাষীরা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST