1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
৪১ বছর পর বড়াল নদী ফিরে পেল প্রাণ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

৪১ বছর পর বড়াল নদী ফিরে পেল প্রাণ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : দীর্ঘ ৪১ বছর পর রাজশাহীর চারঘাটে বড়াল নদী পুনরায় জীবন পেয়েছে। নদীর নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে বড়ালের উপর নির্মিত স্লুইসগেট অপসারণের কাজ শুরু হয়েছে।

জানা যায়, ১৯৮৪ সালে পদ্মা নদীর বন্যা থেকে এলাকাবাসীকে রক্ষা করতে চারঘাটের বড়ালে তিনটি রেগুলেটরসহ স্লুইসগেট নির্মাণ করা হয়। প্রথমদিকে এটি কার্যকর হলেও দীর্ঘ সময়ের দখল, দূষণ ও অপরিকল্পিত খননের কারণে বড়াল নদী মরা খালে পরিণত হয়। নদীর মুখে জমে থাকা পলি মাটি পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করেছিল।

চলতি মৌসুমে তিনটি স্লুইসগেট খুলে দেওয়ার পর নদীতে পানি প্রবাহ শুরু হয়। মৎস্য চাষী রবিউল ইসলাম বলেন, “এক সময় বড়াল নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম। দীর্ঘদিন পানি না থাকায় শিকারে সমস্যা হচ্ছিল। এবার নদীতে পানি আসায় আশা করছি আগের মতো ছোট ডিঙ্গায় মাছ ধরে সংসার চালাতে পারব।”

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার জানান, মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশক্রমে বড়ালে স্লুইসগেটের কপাট উত্তোলন করা হয়েছে। এতে মরাখালে পানি প্রবাহ বৃদ্ধি পাবে এবং নদী পুনরায় প্রাণ ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST