1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সোনার বাংলা ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসারের সাথে সিটি মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

সোনার বাংলা ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসারের সাথে সিটি মেয়র লিটনের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহীতে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপনে রাজশাহী সিটি কর্পোরেশনের সহায়তা চেয়েছে সোনার বাংলা ফাউন্ডেশন। মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে এই সহযোগিতা চান সোনার বাংলা ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগম, এনডিসি (অব. সচিব)। এ সময় রাজশাহীসহ আশপাশ অঞ্চলের কিডনী রোগীদের স্বপ্ল মূল্যে মানসম্মত এবং চিকিৎসাসেবা নিশ্চয়তার লক্ষ্যে সোনার বাংলা ফাউন্ডেশনকে সার্বিক সহযোগিতার কথা জানান রাসিক মেয়র মহোদয়।

সাক্ষাৎকালে সোনার বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর তালুকদার, চীফ ফাইন্যান্স অফিসার সুফি হায়দার জুলফিকার, সিনিয়র সহকারী পরিচালক আল ইমরান, সহকারী পরিচালক আতিকুর রহমান, ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টারের সভাপতি ও রামেক হাসপাতালের কিডনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. একেএম মোনারুল ইসলাম, সহ-সভাপতি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. জাওয়াদুল হক, পরিচালক জাহাঙ্গীর আলম শাহী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ রাজশাহীতে ২০০৭ সাল থেকে ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টার নামে ভাড়াকৃত ভবনে স্বল্প মূল্যে মানসম্মত ডায়ালাইসিস সেবা প্রদান করে যাচ্ছে। এই সেন্টারটিতে প্রতিমাসে গড়ে ৭০০টিরও বেশি অধিক ডায়ালাইসিস সেবা প্রদান করা হয়। প্রতিনিয়তই রুগীর সংখ্যা বাড়ছে। যে কারণে রাজশাহীতে একটি স্থায়ী জায়গায় বড়পরিসরে সেন্টারটি স্থাপন করতে চায় সোনার বাংলা ফাউন্ডেশন। বড় পরিসরে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপন করে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের নিকট জায়গা চেয়েছে ফাউন্ডেশনটি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST