1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সোনামসজিদ বন্দরে আটকা ৫ শতাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

সোনামসজিদ বন্দরে আটকা ৫ শতাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার দাবিতে চলা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে আমদানি-রফতানি বন্ধ হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে। কর্মসূচির কারণে শনিবার ভারত থেকে কোন আমদানি পণ্য আসেনি। ভারতেও যায়নি কোন রপ্তানি পণ্য।

ওপারের মহদিপুর স্থলবন্দরে আমদানির প্রায় ৫০০ পণ্যবাহী ট্রাক আটকে আছে।স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, কমপ্লিট শাটডাউন কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা পালন করছেন। কর্মসূচির কারণে বন্দরে অন্তত রফতানি পণ্যবাহী ১৩টি ট্রাক আটকা পড়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, কর্মসূচির কারণে আমদানি রফতানি একবারেই বন্ধ হয়ে গেছে। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানান, দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে।

আগামীকালকেও এ কর্মসূচী চলবে বলে জানতে পেরেছি। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা দিকে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, ওপারে পাঁচশো’র উপরে গো-খাদ্য, গুড়, কসমেটিকস ও পাথর সহ অন্যান্য কিছু পণ্য আটকে আছে।

ভারতে পণ্যের জন্য আমাদের টাকা দেয়া আছে, এখন এলসির মাল না আসলে আমদানীকারকরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বেন। তাছাড়া, এমন অবস্থা চলমান থাকলে দেশীয় বাজারের গো-খাদ্য, গুড় ও পাথরসহ যেসকল পণ্য ভারত থেকে আমদানি করা হয়, সেসবের দাম বেড়ে যাবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST