1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সেই ঝুমন দাসের জামিন নামঞ্জুর - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সেই ঝুমন দাসের জামিন নামঞ্জুর

  • আপডেট করা হয়েছে রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৮৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারকৃত সেই ঝুমন দাসের জামিন নামঞ্জুর করেছেন বিচারক।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান তার জামিন নামঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃত ঝুমন দাশ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

জানা গেছে, আজ রোববার দুপুরে সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্বিতীয়বার ঝুমন দাসের জামিন আবেদন করেন তার আইনজীবী। পরে দীর্ঘ শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। এ সময় ঝুমন দাসকে আদালতে তোলা হয়নি। কারাগারে রেখেই তার জামিনের আবেদন করা হয়।

ঝুমন দাশের আইনজীবী অ্যাডভোকেট পঙ্কজ কুমার বলেন, আজ রোববার দুপুরে ঝুমন দাসকে কারাগারে রেখে তার জামিন আবেদন করা হয়। কিন্তু আদালত তার জামিন নামঞ্জুর করেন।

এর আগে একই দিন সকালে শাল্লা থানা থেকে তাকে সুনামগঞ্জের উদ্দেশে পাঠানো হয়। তবে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে আটকের পর টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি ঝুমন দাস ফেসবুকে একটি উসকানিমূলক পোস্ট দেন। এ ঘটনায় মঙ্গলবার (৩০ আগস্ট) থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে শাল্লা থানা পুলিশ। পরে একই দিন রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়। পরে বুধবার (৩১ আগস্ট) তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাস। সাড়ে ছয় মাস জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST