1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সিল্ক সিটি নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পদ্মা এক্সপ্রেস - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি

সিল্ক সিটি নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পদ্মা এক্সপ্রেস

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৯৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  সিল্ক সিটি নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পদ্মা এক্সপ্রেস দল। শুক্রবার রাতে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধুমকেতু এক্সপ্রেস দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পদ্মা এক্সপ্রেস দল। সিল্ক সিটি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি তুলে দেন মেয়র। এ সময় মেয়রকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন আয়োজকরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। তিনি তৃতীয় স্থান অধিকারী বরেন্দ্র এক্সপ্রেসকে ট্রফি এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, ম্যান অফ দ্যা ম্যাচ, সেরা গোলাদাতা ও অন্যান্য শুভেচ্ছা স্মারক তুলে দেন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন। আয়োজকদের মধ্যে অন্যতম ছিলেন মামুনুর রশিদ বাচ্চু, ফরহাদ হোসেন, মামুন হোসেন, রেজাউনুল ইসলাম, মোস্তাকিম রহমান।

চ্যাম্পিয়ন দল পদ্মা এক্সপ্রেসের খেলোয়াড়বৃন্দ হলেন আব্দুল ওয়াহেদ খান টিটু, মামুন, মারুফ, পারভেজ, লালমুন, মোস্তফা, বাপ্পী ও মাহিম। ধুমকেত দলের খেলোয়াড়বৃন্দ হলেন ডা. এশিউর রহমান, হিমেল, মরতুজ, মানিক, নাঈম, রুমি, হাসান ও আলী। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দুই দল হলো বরেন্দ্র ও বনলতা এক্সপ্রেস দল।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST