1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জে হেরোইনসহ পুঠিয়ার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সিরাজগঞ্জে হেরোইনসহ পুঠিয়ার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : র‌্যাব-১২, সিরাজগঞ্জের কমান্ডারের দিকনির্দেশনায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

র‌্যাব জানায়, ২৩ অক্টোবর বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে “সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে দক্ষিণ পার্শ্বে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কে” এই অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামির কাছ থেকে মাদকদ্রব্য হেরোইন, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মো. লালন (২৭), পিতা মৃত বাবু, গ্রাম-চক জামিরা, ডাকঘর-জামিরা, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বাসযোগে হেরোইন বহন করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ আশপাশ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST