1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জে চুরি করতে দেখে ফেলায় দুই শিশুকে হত্যা করে - হত্যাকারী গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

সিরাজগঞ্জে চুরি করতে দেখে ফেলায় দুই শিশুকে হত্যা করে – হত্যাকারী গ্রেফতার

  • আপডেট করা হয়েছে সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জ বেলকুচিতে মা ও তার দুই ছেলে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। চুরি করতে দেখে ফেলায় সৎ মামা আইয়ুব আলী সাগর শিল দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে ভাগ্নি রওশন আরা এবং তার ‍দুই সন্তানকে হত্যা করেছে। সোমবার (৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান, সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল। পুলিশ সুপার আরিফুর রহমান বলেন, সাগর ও নিহত রওশন আরা সম্পর্কে সৎ মামা ভাগ্নি ছিল। সাগর পেশায় একজন তাঁত শ্রমিক । এনজিওর ঋণের দায়ে হতাশাগ্রস্থ ছিলেন সাগর। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সাগর ভাগ্নি রওশন আরার বাসায় টাকা ধার চাইতে যায়। কিন্তু রওশন আরা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে চুরির সিদ্ধান্ত নেন । রাতে সবাই ঘুমিয়ে গেলে চুরি করতে ঘরে ঢোকে সাগর। একপর্যায়ে রওশন আরা ঘুম থেকে জেগে ওঠে। এসময় সাগর রওশন আরাকে মসলা পেশা শিল দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে হত্যা করে। এসময় শিশু জিহাদ (১০) ও মাহিন (৩) জেগে উঠলে তাদেরকেও হত্যা করে সাগর। তিনি আরও জানান , হত্যা শেষে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলায় চলে যায় সাগর। এ ঘটনায় গত শনিবার সকালে নিহতের বড় ভাই নুরুজ্জামান আকন্দ বাদী হয়ে মামলা করেন। পরে ওইদিন রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত শনিবার জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে মা ও দুই ছেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST