1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভেন্টিলেশনে রয়েছেন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভেন্টিলেশনে রয়েছেন

  • আপডেট করা হয়েছে শনিবার, ৬ জুন, ২০২০
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভেন্টিলেশনে রয়েছেন। তার ব্লাড প্রেশার আনস্টেবল। তার শারিরীক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে শুক্রবার সকালে ব্রেন সার্জারি করা হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের।

ডা. রাজিউল হক শনিবার দুপুরে বলেন, ‘সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ব্লাড প্রেশার (বিপি) আনস্টেবল। বিপি মেইনটেইন করতে ড্রাগসের প্রয়োজন হচ্ছে। ওনার শারিরীক অবস্থা এখন সংকটাপন্ন।’

ডা. রাজিউল হক আরও বলেন, ‘মোহাম্মদ নাসিমকে ক্রিটিক্যাল অবস্থায় অপারেশন করা হয় একটা চান্স নেওয়ার জন্য। অপারেশনের পর থেকে তিনি ভেন্টিলেশনে আছেন। তাকে এখন ঘুমের ওষুধ টোটালি ডিপ করে দেওয়া আছে। ওষুধ আস্তে আস্তে কম করে দিয়ে আগামীকাল তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হতে পারে। তবে বিপি আনস্টেবল থাকলে সে চেষ্টা করা হবে না।’ বিপি আনস্টেবল থাকাটাই শঙ্কার বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত পহেলা জুন প্রথম সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর, তাকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় তিনি শারীরিকভাবে অনেকটা দুর্বল ছিলেন।

শুক্রবার নাসিমের পুত্র এবং সাবেক সাংসদ তানভীর শাকিল জয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর গতকাল (বৃহস্পতিবার) রাত পর্যন্তও বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু, আজ সকালেই হঠাৎ করে তার ব্রেইন হেমোরেজ (মস্তিকে রক্ষক্ষরণ) হলে তাক্ষণিকভাবে তার সার্জারি করা হয়। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যাতে তিনি তার ভক্ত ও অনুসারীদের মাঝে সুস্থ হয়ে ফিরতে পারেন।’

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST