1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
সাবেক আইনমন্ত্রী আঃ মতিন খসরুর মৃত্যুতে ডাঃ মনসুর এমপির শোক - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক আইনমন্ত্রী আঃ মতিন খসরুর মৃত্যুতে ডাঃ মনসুর এমপির শোক

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৮৩৫ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ সদস্য ও সাবেক সফল আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।

এক শোক বার্তায় তিনি বলেছেন, আবদুল মতিন খসরু ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন।

তিনি বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আওয়ামী লীগের থানা ও জেলার বিভিন্ন পদে রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আইনবিষয়ক সম্পাদক এবং সভাপতিমণ্ডলীর সদস্য পদ অলংকৃত করেছেন।

১৯৯৬-২০০১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন তিনি।

তাঁর সাহসী ও ঐতিহাসিক ভূমিকার জন্য আমরা জাতির পিতার হত্যার বিচার দেখতে পেয়েছিলাম।
তিনি জীবনের ঝুঁকি নিয়ে অনেকের কড়া রক্তচক্ষু অগ্রাহ্য করে ইনডেমনিটি অধ্যাদেশ মহান জাতীয় সংসদে বাতিলে নেতৃত্ব দিয়েছিলেন।

বঙ্গবন্ধু হত্যার বিচার বিচারিক আদালতে সব প্রক্রিয়া মেনে সম্পন্ন করতে সব রকম সহযোগিতা করেছিলেন তিনি। সব ষড়যন্ত্র চূর্ণ করে উচ্চ আদালতে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল চ্যালেঞ্জ করে করা রিট মোকাবেলা করেছিলেন। দলের দুঃসময়ে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবার সাহস ও উৎসাহ জোগাতেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ নেতা এবং আইনজীবীরা একজন বলিষ্ঠ অভিভাবক হারালেন।

সাংসদ ডাঃ মনসুর রহমান মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST