1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাঘায় প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী বাঘা পৌরসভা ফুটবল দল - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড ফেনীতে বিএনপির তিন হেভিওয়েট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাঘায় প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী বাঘা পৌরসভা ফুটবল দল

  • আপডেট করা হয়েছে শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৫৫৮ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাঘায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৫ আগষ্ট) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আড়ানী পৌরসভাকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করেছে বাঘা পৌরসভা ফুটবল দল । খেলার প্রথমার্ধে দলের পক্ষে একমাত্র গোলটি করে বাঘা পৌরসভা ফুটবল দলের হানিফ ইকবাল। উপজেলা প্রশাসন এই খেলার আয়োজন করে। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
উপস্থিত ছিলেন,বাঘা পৌর মেয়র আব্দুল রাজ্জাক, আড়ানী পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কার্তিক চন্দ্র হালদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, ওসি (তদন্ত) আব্দুল করিম, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, প্রভাষক মুজিবুর রহমান, সাবেক সংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবালের সার্বিক তত্বাবধানে, রেফারি হিসাবে ছিলেন শিক্ষক মোমিনুর ইসলাম হিটলার। সহকারী রেফারি ছিলেন আবু হেনা মোস্তফা জামান বাপ্পি ও আবু হেনা মোস্তফা কামাল রানা। ৪র্থ রেফারি ছিলেন সুজন মাহামুদ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শরিফুল ইসলাম, বিপ্লব কুমার রায় ও আবদুল হানিফ মিঞা।
খেলা শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আখতারসহ অতিথিরা চ্যাম্পিয়ান দল ও রানারআপ দলকে টফি প্রদান করেন। এছাড়াও ঊভয় দলের খেলোয়াড়কে ম্যাডেল প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST