1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে হবে: চাঁদ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে হবে: চাঁদ

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চারঘাট: শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি চারঘাট উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক প্রীতিভোজ ও চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমি চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চারঘাট–বাঘা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকই জাতির মূল শক্তি। একটি প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার মাধ্যমে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণের পাশাপাশি সমাজে জ্ঞান, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তি স্থাপন করেন শিক্ষকরা। তাই শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে শিক্ষা খাতকে ধ্বংস করে ফেলা হয়েছে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে এই সময়ে সেই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষা খাতকে উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ক্যাডার তৈরি হতে দেওয়া হবে না, শিক্ষার্থীরা থাকবে পড়ালেখার টেবিলে—এই লক্ষ্যেই পাঠদান নিশ্চিত করতে হবে।

শিক্ষকদের উদ্দেশে আবু সাইদ চাঁদ বলেন, আর দশ দফা বা এগারো দফার কথা নয়, এখন এক দফা—শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে হবে। এ দাবিতে তিনি শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকার করেন। একই সঙ্গে শিক্ষক সমিতির জন্য একটি অফিস ভবন নির্মাণ করে দেওয়ার ঘোষণাও দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রশিদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সাবেক কাউন্সিলর মোজাফ্ফর হোসেনসহ স্থানীয় বিএনপি ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST