1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শপথ নিলেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

শপথ নিলেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এঁর শপথ গ্রহন অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা।

শপথ গ্রহন অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ধানমন্ডি-৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, আশরাফ উদ্দিন, সৈয়দ মন্তাজ আহমেদ, ইসমাইল হোসেন, মজিবুর রহমান, আলিমুল হাসান সজল, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST