1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন নিয়ে পিজিসিবির জরুরী সতর্কতা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন নিয়ে পিজিসিবির জরুরী সতর্কতা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৫৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: মঙ্গলবার চালু হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বগুড়া পর্যন্ত ৪০০ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন। সঞ্চালন লাইন চালুর প্রেক্ষিতে যেকোনো প্রকার দুর্ঘটনা এড়াতে সতর্কবার্তা জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। সোমবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হতে বগুড়া (পশ্চিম) ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ৮৯ দশমিক ৯২ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণকাজ শেষ করা হয়েছে। লাইনটি ৩০ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টায় পরীক্ষামূলকভাবে চালু করা হবে এবং লাইনটি সার্বক্ষণিকভাবে চালু থাকবে।

নতুন লাইনটির অতিক্রম সংশ্লিষ্ট এলাকাগুলো হলো-

১) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী, সলিমপুর ও মুলাডুলি ইউনিয়ন।

২) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গোপালপুর, নগর, মাঝগাঁও ও বড়াইগ্রাম ইউনিয়ন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন এবং সিংড়া উপজেলার চামারী, কলম, চৌগ্রাম ও রামানন্দ খাজুরা ইউনিয়ন।
৩) বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার নন্দিগ্রাম ও ভাটগ্রাম ইউনিয়ন এবং কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন।

এ অবস্থায় নবনির্মিত ৪০০ কেভি সঞ্চালন লাইনের টাওয়ারে আরোহন, গবাদিপশু বাঁধা, টাওয়ারে রশি বেঁধে কাপড় শুকানো, লাইনের নিচে ও পাশে বাঁশঝাড় ও বড় বৃক্ষাদি রোপণ প্রভৃতি ঝুঁকিপূর্ণ কাজ হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

একইসঙ্গে সকলকে ৪০০ কেভি সঞ্চালন লাইন হতে নিরাপদ (উভয় পাশে ২৩ মিটার) দূরত্বে থাকতে অনুরোধ করা যাচ্ছে। উচ্চ ভোল্টেজে বিদ্যুতায়িত উক্ত সঞ্চালন লাইন / টাওয়ারের সংস্পর্শে এসে কেউ দুর্ঘটনার শিকার হলে সেজন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ কর্তৃপক্ষ দায়ী থাকবে না

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST