1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৮টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তালাইমারিতে গিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় এক শিক্ষকও শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে মিছিলে যোগ দেন।
শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি যৌক্তিক। এ দাবির আন্দোলন দীর্ঘদিন ধরে চললেও সমাধান না হওয়ায় সম্প্রতি প্রকৌশলী শিক্ষার্থীরা ঢাকায় ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করেন। সেখানে পুলিশি হামলায় বহু শিক্ষার্থী আহত হন। এ ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা হামলার বিচার দাবি করেন।
এ সময় তারা আবারও তিন দফা দাবি তুলে ধরেন-
১. নবম গ্রেডে কোনো কোটার মাধ্যমে নয়, কেবল বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে।২. ডিপ্লোমাধারীরা যদি প্রকৌশলী পদে যোগ দিতে চান, তবে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে হবে।৩. দশম গ্রেডে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের নিয়োগ উন্মুক্ত করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST