
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড.মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মঙ্গলবার সকালে বাজেট ওয়ার্কিং গ্রুপ (BWG) -এর ৯ম (২০২৩-২০২৪ অর্থ বছরের ১ম) সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্টার আরিফ আহম্মদ চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো.জগলুল সাদত,অর্থ ও হিসাব শাখার কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ,প্রধান প্রকৌশলী মো.শাহাদাৎ হোসেন, অর্থ ও হিসাব শাখার অতিরিক্ত পরিচালক শেখ মো.ফয়ছাল আরেফিন, অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক (বাজেট) মো. আব্দুল বারিক এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী প্রকৌশলী মো. হারুন অর রশিদ।
সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব বাজেটের আওতায় রুয়েটের অনুন্নয়ন খাতে ২০২৩-২০২৪ অর্থ বছরের সংশোধিত,২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত মূল এবং ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ অর্থবছরের প্রক্ষেপন বাজেট চাহিদা খসড়া প্রণয়ণের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বাজেট ওয়ার্কিং গ্রুপ এর ৮ম সভার সিদ্ধান্তসমূহ নিশ্চিতকরণ এবং গৃহীত পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়।







