1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

  • আপডেট করা হয়েছে সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৮০৬ কোটি ৬১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে। সোমবার (৩০ জুন) নগর ভবনের সিটি হল সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট সভায় এই বাজেট অনুমোদন পায়।

বাজেট সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ। তিনি জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৮০৬ কোটি ৬১ লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৮০৬ কোটি ৩৬ লাখ টাকা।

২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেট ছিল ৮৩৭ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমে দাঁড়িয়েছে ৬০৯ কোটি ৮২ লাখ টাকায়।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব রুমানা আফরোজ, বাজেট কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

সভায় রাসিকের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আলোচ্যসূচি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST