1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রামেক হাসপাতালের ল্যাবে একদিনে ৩১ জনের করোনা শনাক্ত - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

রামেক হাসপাতালের ল্যাবে একদিনে ৩১ জনের করোনা শনাক্ত

  • আপডেট করা হয়েছে শনিবার, ৬ জুন, ২০২০
  • ৭৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে একদিনে ৩১ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। শনিবার দুই দফায় নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ এসেছে। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও করোনা ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার দুই শিফটে ১৮৮টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। তবে ফলাফল এসেছে ১৬৬টি নমুনার। এর মধ্যে ৩১টি নমুনায় করোনা পজেটিভ এসেছে। তাদের সবার বাড়ি পাবনায়।

পাবনায় এ নিয়ে মোট ১০৩ জনের করোনা শনাক্ত হলো। জেলায় এ পর্যন্ত আটজন করোনা জয় করেছেন। আর মারা গেছেন দুইজন। রাজশাহী জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭৫ জন। এর মধ্যে মারা গেছেন তিনজন। সুস্থ হয়েছেন ১৩ জন।

রাজশাহীতে দুইটি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে দুই শিফটে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখানে প্রতিদিন ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। অপর ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের ল্যাব। এ ল্যাবটিতে প্রতিদিন রাজশাহীর ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়ে থাকে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST