শনিবার বিকেলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি নিজে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, তার পিতা আসগর আলী মাষ্টার সহ পুঠিয়া-দুর্গাপুরের নেতা কর্মী ।
মনোনয়ন ফরম উত্তলন শেষে ব্যারিস্টার রেজাউল করিম বলেন, দুর্গাপুর-পুঠিয়ার সাধারণ ভোটারদের অনুরোধে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। আশা করি মানুষের ভালবাসায় মানুষের অধিকার নিয়ে কাজ করে যেতে পারবো ইনশাআল্লাহ্।
রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনে ধানের শীষের মনোনয়ন চেয়েছিলেন আটজন নেতা। তাদের মধ্যে পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে মনোনয়ন দেওয়া হয়। তিনি ২০০৮ ও ২০১৮ সালে দলের দুর্দিনে মনোনয়ন পেয়েছিলেন।
এ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৬ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছে তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিকদলের সভাপতি রুকুনুজ্জামান আলম,পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান,পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল,প্রয়াত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা (বিস্ময়) ও সাবেক ছাত্র নেতা লন্ডন প্রবাসি বিশিষ্ট ব্যাবসায়ী ব্যারিস্টার রেজাউল করিম।