1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসির যোগদান - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসির যোগদান

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক।

বিশ্ববিদ্যালয়ের আচার্য তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন। যোগদান অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. কুদরত-ই-জাহানসহ অন্যরা শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়া ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমান, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো. আব্দুল আলিম এবং রাবি অফিসার সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলামও বক্তব্য রাখেন।

দায়িত্ব গ্রহণ করে নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দেশের একটি আদর্শ জ্ঞানকেন্দ্রে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করেন। পাশাপাশি ক্যাম্পাসে সৌহার্দ্য, সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।
জেলা উন্নয়ন

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য শহীদ ড. শামসুজ্জোহা’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। পরে তিনি শহীদ মিনার ও বধ্যভূমি স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া সিনেট ভবন চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST